ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে বিরোধী দলের বৈঠক চলছে। আজ বুধবার (১১ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এই বৈঠক শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
মুজিবুল আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক চলছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)।
