শুভ প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে বান্দরবানে সেনা জোন কমান্ডারের শুভেচ্ছা বিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ।

রবিবার (২৫ অক্টোবর ) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়া। শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা আরও সুদৃঢ় হয়।

বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুভ প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে বান্দরবান সদর জোন কমান্ডারের অংশগ্রহণ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *