নারী আসনে মনোনয়পত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে বুধবার (২২ এপ্রিল)।

রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় শেষ হয়েছে।

তিনি বলেন, আমাদের এ তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা, ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই হবে। আর এরপরে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে কমিশনের কাছে।এটা হচ্ছে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল।এটা হবে সকাল ১১টা থেকে শেষ না হওয়া পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

নির্বাচনে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন৷ বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৪ জন (একজন নির্ধারিত সময়ের পর দাখিল করেছেন), স্বতন্ত্র মোর্চার একজন ও নিজে থেকে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *