আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ গ্রেড-১ পদে পদোন্নতি: বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র অভিনন্দন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ গ্রেড-১ (সচিব/ফরেন সার্ভিস একাডেমি রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত) পদে পদোন্নতি লাভ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাঁর এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই-এর নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেন, মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সম্প্রতি ইউএই-এর বিভিন্ন আল-আইন, দুবাই, শারজাহসহ বিভিন্ন মূল চেম্বার অব কমার্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাঁর ধারাবাহিক বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করেছে।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ সাধন, তাঁদের স্বার্থরক্ষা এবং বাংলাদেশ-ইউএই মৈত্রী সুদৃঢ়করণে তাঁর মেধা, নিষ্ঠা ও বলিষ্ঠ গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দ। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই অর্জন প্রবাসীদের কল্যাণে এবং উভয় দেশের বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে নতুন নতুন দ্বার উন্মোচন করবে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর পেশাগত সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *