এক বছরে সর্বনিম্ন স্তরে নেমে ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে একদিন আগে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নামার পর সোমবার পুনরায় বেড়েছে স্বর্ণের দাম। তেলের দরপতনের ফলে মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়া ও বিনিয়োগকারীদের নজর চলতি সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিকে সরে যাওয়ায় মূল্যবান ধাতুটির দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর রয়টার্সের।

সোমবার (২ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স তিন হাজার ৯০০ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। এর আগে শুক্রবার (৩১ নভেম্বর) স্বর্ণ ৩ দশমিক ৬ শতাংশ দর হারিয়ে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্নে নেমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের ফলে বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণ বিক্রি করতে বাধ্য হন, যার ফলে শুক্রবার মূল্যবান ধাতুর বাজারে বড় পতন ঘটায়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত থামাতে কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো আলোচনার জেরে সোমবার তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।

স্বর্ণের পাশাপাশি স্পট রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার গত ১১ মাসের মধ্যে প্রথমবারের মতো রুপার দাম ৫০ ডলারের নিচে নেমেছিল। এছাড়া প্লাটিনাম ০.০১ শতাংশ বেড়ে এক হাজার ৪৩১ দশমিক ০৭ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৭৯ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *