সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য…

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন করবেন তারেক রহমান : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা…

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জাধীন বরমাচল বিটের ভাটেরা হিল রিজার্ভ ফরেস্ট (ব্লক-২) এর আওতায় থাকা প্রায় ১৫০ একর সরকারি রিজার্ভ বনভূমিতে আদালতের নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা (Status Quo) তোয়াক্কা না করেই অবাধে চলছে বন দখল, গাছ কর্তন এবং জমি উজার করার পাঁয়তারা। স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের একাংশ নিজেদের ‘দুর্বল’ ও প্রান্তিক হিসেবে জাহির করলেও, প্রকৃতপক্ষে…

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট, বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের ধারাবাহিক হামলায় দেশের প্রধান সমুদ্রবন্দর নতুন নিরাপত্তা সংকটে পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ কোটি টাকার যন্ত্রাংশ ও মূল্যবান সরঞ্জাম লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আমদানিকারক, শিপিং অপারেটর ও বন্দর ব্যবহারকারীরা। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম…

‘ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে’; সম্পাদক মোস্তফা মামুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দৈনিক আগামীর সময়’র সম্পাদক মোস্তফা মামুন বলেছেন, যে বেশি জানে, সে বেশি পড়ে। বই মানুষের জ্ঞান, চিন্তা ও ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার কারণে অনেক সময় বই পড়াকেই বিরক্তিকর মনে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শুক্রবার (৩১শে জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় আদর্শ পাঠাগার আয়োজিত বইপড়া উৎসবের…

শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: জব্দ ৮ হাজার ঘনফুট বালু, এক্সক্যাভেটর ও ৫টি মেশিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু, একটি এক্সেভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বোমা…

আলফাডাঙ্গায় ইয়াবাসহ আটক ২: মুচলেকায় মুক্তিতে গ্রামবাসীর ক্ষোভ

আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির অভিযোগে দুই যুবক আটক, মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় গ্রামবাসীর ক্ষোভ,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার অভিযোগে স্থানীয় যুবসমাজের হাতে দুই যুবক আটক হওয়ার পর তাদের থানায় সোপর্দ না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটক দুই যুবকের কাছ থেকে…

কনস্টেবলের স্বপ্ন ছূঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারের শীর্ষে বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: প্রত্যন্ত গ্রামের একটি জরাজীর্ণ দোচালা টিনের আধাপাকা ঘর আজ রূপ নিয়েছে আনন্দের জোয়ারে। এক অজপাড়াগাঁয়ের সাধারণ শিক্ষার্থী আজ হয়ে উঠেছেন পুরো দেশের গৌরব। তিনি বাচ্চু রহমান—যিনি সব বাধা-বিপত্তি আর ব্যর্থতাকে ডিঙিয়ে ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এই সন্তানের সাফল্য আজ দেশের…

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ​হামলাকারীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় উত্তেজনা

​আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের পূর্বপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম…

ডাক্তারদের আশঙ্কা, এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে হবে। আজ শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী…