হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে ভারত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত। আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। বৃহস্পতিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে…

টিকিট সিন্ডিকেট দমনে সরকারের ‘জিরো টলারেন্স’

আইএটিএর সঙ্গে বৈঠকে বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা ঢাকা: আকাশপথে যাত্রী ভোগান্তি দূর করা, এয়ারলাইন টিকিটের কৃত্রিম সংকট ও সিন্ডিকেট সম্পূর্ণ নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিমান খাতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ সচিবালয়ে…

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আগেও এ বিষয়ে সরকার…

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান…

জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা জনগণকে নিয়ে তছনছ করা হবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো…

বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি

এনসিটি-সিসিটিসহ কোনো স্থাপনা ইজারা না দেওয়ার দাবি, ১৫ আগস্ট নাগরিক কনভেনশনের ঘোষণা এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটিসহ অন্যান্য স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। সংগঠনটির নেতারা বলেছেন, বন্দর ইজারার প্রশ্নে সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে এবং জনগণের মতামত উপেক্ষা করা হলে আন্দোলন…

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এ-সংক্রান্ত একটি চিঠি সব সিনিয়র সচিব…

আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক স্বপন, সদস্য সচিব হারুন

ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে স্বপন কুমার কুন্ডুকে আহ্বায়ক এবং হারুন অর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। গত ১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় পৌর সদর বাজারের স্বর্ণপট্টি গলিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদায়ী কমিটির…

চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবাসিক এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করছে। একই সঙ্গে শিল্পকারখানা, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনেও এর বিরূপ প্রভাব পড়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির…

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। আজ রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক…