ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে স্বপন কুমার কুন্ডুকে আহ্বায়ক এবং হারুন অর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
গত ১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় পৌর সদর বাজারের স্বর্ণপট্টি গলিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদায়ী কমিটির আহ্বায়ক খোসবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক বছর মেয়াদ অতিক্রম করায় বিদায়ী আহ্বায়ক খোসবুর রহমান খোকন সভায় আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই এই কমিটির মূল লক্ষ্য।
- আহ্বায়ক: স্বপন কুমার কুন্ডু
- সদস্য সচিব: হারুনুর রশীদ
- সদস্যবৃন্দ: প্রকাশ কুমার কুন্ডু, ভজন কুমার কুন্ডু, হাসিবুল হাসান জুয়েল, মহাসিন মেম্বার, মো. ইকবাল হোসেন (মাস্টার), শাহাবুল শেখ, অলিয়ার রহমান, আহসান হাবিব হাসান, মিরাজ হোসেন, মো. আসাদুজ্জামান ও জিয়া মুন্সি।
এছাড়া আব্দুল আওয়াল ফকীর, মো. এবাদত হোসেন ও ননী গোপাল স্বর্ণকারকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভা শেষে বিদায়ী কমিটি নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানায়।
