একঘন্টা আটক রেখে ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ হেফাজতে নিলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্তমান সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল…

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিকভাবে কারাগারে বন্দি থাকাদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি। সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান জানান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধী দলগুলোর হাজার…

৭ জানুয়ারি সমকামী নির্বাচন হয়েছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন কারও কারও কাছে সমকামী নির্বাচন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে মঞ্চস্থ নাটকে দেশের ৯৪ শতাংশ মানুষ আওয়ামী লীগকে না করে দিয়েছিল। এটা ডামি নির্বাচন ছিল। কারও কারও…

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান এবং তাঁর দলের নেতা শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইফার মামলায় তাঁদের এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশির উপস্থিতিতেই বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ রায়…

মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। বুধবার (৩০শে জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে…

মিয়ানমারে গোলাগুলি, নাইক্ষ্যংছড়িতে পাঁচ বিদ্যালয় বন্ধ ঘোষণা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেই দেশের সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে। আর এ লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে আবার কখনো টানা সীমান্তের ওপারে শোনা যাচ্ছে গোলাগুলির বিকট শব্দ। নিরাপত্তার শঙ্কায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির…

বানিয়াচংয়ে গাজা সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি :হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবি কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করে আদায় করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) রাত ৮টায় বানিয়াচং উপজেলার পাড়াগাও পুড়িহাটির মো: আশরাফ আলীর বাড়ী থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪৫) পিতা আ: করিম,গ্রাম: নুরপুর, উপজেলা :শায়েস্তাগঞ্জ কে…

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্ন ইউনিয়নে সিনিয়র-জুনিয়র নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন সৌরভ (২০) নামের যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইউনিয়নের বাঁধের হাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ একই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আবদুল আউয়ালের…

ফের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত হলেন পুতিন

রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। সোমবার (২৯ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। আগামী ১৫ থেকে ১৭ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ছয় বছর মেয়াদে ফের প্রেসিডেন্ট পদে জয় হওয়ার বিষয়টি একরকম নিশ্চিত বলে জানিয়েছে সংস্থাটি। নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট…

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও নির্বাচন বাতিলের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে…