চাহিদা বাড়ছে, বিশ্বমানের নার্স তৈরিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেশের নার্সিং সেক্টরকে বিশ্বমানের করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তবে এর জন্য কানাডাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার এইচ.ই. লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন,…

১৯৭৫ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ১৯৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। নানা ধরনের অপকর্ম করে বিএনপি-জামায়াত এবারের নির্বাচন ঠেকাতে চেয়েছিল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে। আজ বুধবার দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী…

বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রদেশটির পিশিন এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। নির্বাচনের একদিন আগে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে আহত হয়েছেন অর্ধশত মানুষ। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, স্বতন্ত্র প্রার্থী আসফান্দ…

চুরির নাটক সাজিয়ে মা-মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতা

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ করতেই চুরির নাটক সাজান ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০)। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মুন্সী মেম্বার মো. মেহরাজকে (৪৮) দিয়ে ঘরের সিঁধ কাটিয়ে গরু…

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ইতালিতে সড়ক দুর্ঘটনায় শামস বাসার (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় দেশটির লিগুরিয়া অঞ্চলের রাজধানী জেনোভায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত বাসার ঢাকার উত্তরার আজিমপুরের মোহাম্মদ…

মিয়ানমারে সংঘাত: বাংলাদেশে প্রবেশ করলো বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। ফলে নতুন আগত ৬৩ জনকে নিয়ে দেশটি থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্যের সংখ্যা দাঁড়ালো ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রী করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে…

বানিয়াচংয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান ইকবাল হোসেন

শাহ সুমন, বানিয়াচং: অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে আবারো কাজ করতে চান। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খাঁন। সরকারের সিদ্ধান্তে এবার উপজেলা নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় সরকারি দলের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে গুঞ্জন শোনা যায়। তবে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও…

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।…

মিয়ানমার থেকে ছোঁড়া গুলির আঘাতে আহত ৫ বাংলাদেশী

রিমন মেহেবুব রোহিত, কক্সবাজার: উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আয়ুবুল ইসলাম, রহমতেরবিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন ও মো. কাল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বুলেটের আঘাতে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার…

২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাতে কোনো সুরাহা হয়নি। বুধবার এ বিষয়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব…