নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় Channel S-এর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সাংবাদিক সোলায়মান হাসান।
তিনি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের বাসিন্দা এবং মতিউর রহমানের পুত্র। গত ২২ জানুয়ারি বিকেলে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত Channel S-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
সাংবাদিকতায় এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় থাকা সোলায়মান হাসান মাঠপর্যায়ের রিপোর্টিং, অনুসন্ধানী সংবাদ এবং স্থানীয় সমস্যা তুলে ধরার ক্ষেত্রে সুপরিচিত। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ভোরের আলো ও কালের ছবি পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছেন।
নিয়োগ প্রসঙ্গে সোলায়মান হাসান বলেন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর আড়াইহাজার প্রতিনিধি মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি মজিবুর রহমানসহ ক্লাবের সকল সদস্যের সহযোগিতায় তিনি Channel S পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। তিনি এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, সংবাদ সংক্রান্ত যে কোনো তথ্য বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের জন্য তার মোবাইল নম্বর ০১৭৭৫৫৫৫৮৯৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
তার এই নতুন দায়িত্বের মাধ্যমে আড়াইহাজার উপজেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ আরও কার্যকরভাবে গণমাধ্যমে উপস্থাপিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
