১৮ দিনে দেশে এলো দুই বিলিয়ন ডলার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাস সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সময় যত ঘনিয়ে আসছে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে দেশে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে…

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওয়াশিংটন ডিসিতে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ড. খলিলুর রহমান বাংলাদেশ…

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক…

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (০৩ শনিবার) থেকে শুরু হয়েছে। ত্রিশতম এই মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম সংস্করণ দেশের ব্যবসা-বাণিজ্যের ইতিহাসে একটি মাইলফলক। এই বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী…

জ্বালানি তেলের দাম কমল

নতুন বছরের প্রথম দিনেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। গত মাসে প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হলেও, এ মাসে লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সারাদেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন নতুন সমন্বয়কৃত দামে বিক্রি হচ্ছে। গতকাল (৩১ ডিসেম্বর) বুধবার মধ‍্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের…

ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন…

বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে টেলিফোনে আলোচনার মাধ্যমে বাংলাদেশ-জাপান ইকনোমিকস পার্টনারশিপ এগ্রিমেন্টের (বিজেইপিএ) নেগোসিয়েশন সম্পন্নকরণের যৌথ ঘোষণা প্রদান করেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী,…

আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।  বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হয়।  সিদ্ধান্ত অনুযায়ী, আনঅফিশিয়াল ফোন বিক্রির জন্য আরও ৩ মাস অর্থাৎ বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন।…

চট্টগ্রাম বন্দরে আবারও বর্ধিত ট্যারিফ আদায় শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরে বর্ধিত হারে মাশুল আদায়ের বিরোদ্ধে রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া এক মাসের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করায় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে ৪১ শতাংশ হারে বাড়ানো মাশুল (ট্যারিফ) পুনরায় আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি…

খেলাপি ঋণ সংকট কাটিয়ে উঠতে ১০ বছর লাগবে : গভর্নর

দীর্ঘদিনের অনিয়ম-অব্যবস্থাপনার ফলে তৈরি হওয়া খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি।