ডিসেম্বরে শুরু হতে পারে পাকিস্তান-বাংলাদেশ বিমান চলাচল

আগামী ডিসেম্বর থেকে করাচি থেকে ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে। এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা…

শাহজালাল বিমানবন্দরে আগুন নাশকতা নয় : প্রেসসচিব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসসচিব। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এর আগে আজ দুপুরে…

চট্টগ্রাম বন্দর ইজারা, আন্দোলনরত সংগঠনগুলোর পৃথক অবস্থান

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)–এর বৈঠকে সমঝোতা না হওয়ায় আগামী বুধবার বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। সোমবার সকালে বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের…

বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না: তারেক রহমান

অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, ‘একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।’ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ–পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি…

২৩ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৭ হাজার ৭০৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার (২৩ নভেম্বর) এক হাজার ৬৫৯ কোটি ২০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ…

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারকে হুঁশিয়ার করলেন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন— দুই হাজার শহীদের রক্ত, শত শত মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব, এবং হাজারো নির্যাতিত মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিকতায় সংঘটিত হয়েছিল চব্বিশের ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। জনআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সংস্কার, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব গ্রহণ করেন।…

চীনে পাওয়া গেছে সাত দশকের অন্যতম বৃহৎ স্বর্ণ ভাণ্ডার

১৯৪৯ সালের পর সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত আবিষ্কার করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘোষণা করা হয়। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদংগৌ স্বর্ণখনিতে ১৪৪৪.৪৯ টন স্বর্ণ মজুত পাওয়া গেছে। খবর আনাদোলুর। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটি ইতোমধ্যেই অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই–পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা উন্নয়ন কাজ…

DMCC and Blockmaze discuss collaboration to advance Tokenised Assets and Regulated Digital Trade Infrastructure

Ashik Islam, Special correspondent: Dubai Multi Commodities Centre (DMCC) and Blockmaze, part of the Finvasia Group discussed opportunities in advancing real-world asset tokenisation and digital trade infrastructure in the UAE, which seeks to become the largest hub for real world assets tokenisation. The UAE, particularly Dubai and Abu Dhabi, is actively establishing itself as a…

৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হচ্ছে চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালসের মধ্যে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশে সর্ববৃহৎ ইউরোপীয় বিনিয়োগ; ‘সবুজ ও স্মার্ট’ বন্দর গড়ে উঠবে লালদিয়ায় চট্টগ্রাম বন্দরের আধুনিক লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্সক গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি’র সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)…

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল: ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এতে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল দুই হাজার ৫০৭ টাকা। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকায় মিলবে। আজ সোমবার (১০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী…