দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন ও কৌশলগত অংশীদার আখ্যায়িত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে বেইজিংয়ের কাছে আরও সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার সান হাইয়ান আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ সহযোগিতা চান। এ সময় তিনি বলেন, ‘আমাদের…

কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটা গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে; কিন্তু এ বাংলাদেশে আর কোনোদিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না। তিনি বলেন, অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে…

১৭০ বছরের রেকর্ড চা উৎপাদনে, তবে রপ্তানি বাড়বে না

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিগত কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা এসেছে। ২০২৩ সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ২০ লাখ কেজি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ কেজি বেশি চা উৎপাদন হয়েছে। অনুকূল আবহাওয়ার সুবাদে দেশে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হয়েছে। সদ্য…

বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর ১২টা ৪ মিনিটে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী মেলার ২৮তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় হস্তশিল্পকে ২০২৪-এর বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ফেডারেশন অব বাংলাদেশ…

বাংলা বর্ণমালা দিয়ে সজ্জিত বারকোড রেস্টুরেন্ট এখন আজমানে

রেস্টুরেন্টে গিয়ে যদি মুখরোচক খাবারের পাশাপাশি কিছু সময় বাংলা বর্ণমালা, দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিশে থাকা যায় ব্যাপারটি মন্দ হয় না। এর সঙ্গে যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রাখা হয়,তাহলে তো কথাই নেই। সংযুক্ত আরব আমিরাতে ক্রেতা টানতে এমনই আয়োজনে সাজছে দেশীয় হোটেল রেস্তোরাঁ। দেশটির শারজাহর পর এবার আজমান প্রদেশেও বারকোড রেস্টুরেন্টের এমন অসাধারণ সাজ…

হাঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম

হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোকামগুলোয় দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীতেও। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিল মালিকেরা দাম বাড়িয়েছেন। সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। এবার আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচ আগের তুলনায়…