বান্দরবানে ২০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৪ যুবক

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : প্লাষ্টিকের প্যাকেটে মোড়া ইয়াবা ট্যাবলেট মুখ দিয়ে খেয়ে তা পেটে জমা রেখে নিদিষ্ট গন্তব্যে পৌঁছার পর মলত্যাগ করে সেই মল আবার নিজে পরিস্কার করে ইয়াবাগুলো বের করে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে যুব সমাজকে ধবংস করে দিচ্ছে একটি চক্র। এমনি একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ ।…

খুদে খেলোয়াড়দের প্রধানমন্ত্রী: “বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে”

ক্ষুদে ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “খেলাধুলার মাধ্যমে তোমরা বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরবে। তোমরা একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে।” সিলেট জেলা স্টেডিয়ামে আজ শনিবার (২ মে) বিকেলে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন,…

কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহ কামারখন্দ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুর কামারখন্দ প্রেসক্লাবের হল রুমে দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাংগঠনিকসাংগঠনিক সম্পাদ ওমর ফারুক ভুইয়া। দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ এর তফসিল ও মনোনয়নপত্র সংগ্রহ…

শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় চলমান হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচিতে একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জাতীয়ভাবে শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থানীয় পর্যায়ে সমন্বয়ের অভাব, তদারকির ঘাটতি এবং দায়িত্বহীনতার কারণে কার্যকারিতা হারাতে বসেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। মাঠপর্যায়ে সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত অনেক টিকাদান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক…

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ওভারটাইমের পাওনা পরিশোধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা, ওভারডিউটি কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি ও হাজিরা বোনাস চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের কয়েক হাজার…

আড়াইহাজারে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোলায়মান হাসান : “হৃদয়ে বাংলার মুখ” প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় দৈনিক দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২ মে) সকালে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। বিশেষ…

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  আজ শনিবার (২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল,…

সিলেটে নির্মাণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর, যোগ দিলেন সুধী সমাবেশে

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথমে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। পরে তিনি নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে সুধী সমাবেশে যোগ দিয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। এ সময় প্রশাসনের…

রাইতের মেঘে কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: এক রাইতের মেঘে (বৃষ্টিতে) সব আশা-ভরসা ভাসাইয়া লইয়া গেছে। বাল-বাইচ্চারে লইয়া হারা বছর কিতা খাইমু? চুক্তি বাগি আনা জমিনের মালিকরে কিতা দিমু এই চিন্তায় রাইত-দিন চউকের পানি অনবরত পড়ের।’ স্থানীয় ভাষায় এই কথাগুলো বলেছিলেন রাজনগরের কাউয়াদীঘি হাওরপারের বাসিন্দা নিদনপুর গ্রামের কৃষক শহর উল্লাহ (৪০)। কাউয়াদীঘি হাওরপারের এই কৃষক জানান, চুক্তি বাগি…

নারী আসনে মনোনয়পত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে বুধবার (২২ এপ্রিল)। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় শেষ হয়েছে। তিনি বলেন, আমাদের এ তফসিল…