কনস্টেবলের স্বপ্ন ছূঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারের শীর্ষে বাচ্চু
নিজস্ব প্রতিবেদক: প্রত্যন্ত গ্রামের একটি জরাজীর্ণ দোচালা টিনের আধাপাকা ঘর আজ রূপ নিয়েছে আনন্দের জোয়ারে। এক অজপাড়াগাঁয়ের সাধারণ শিক্ষার্থী আজ হয়ে উঠেছেন পুরো দেশের গৌরব। তিনি বাচ্চু রহমান—যিনি সব বাধা-বিপত্তি আর ব্যর্থতাকে ডিঙিয়ে ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এই সন্তানের সাফল্য আজ দেশের…

