আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, হামলাকারীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় উত্তেজনা
আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের পূর্বপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম…

