ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে বিদেশী মদ পাচার, আটক ৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে ঝিকরগাছা থানাধীন পারবাজার এলাকা লোকাল বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটক আসামীরা হলেন, ঝিকরগাছার হাড়িয়া দেয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. স্বপন হোসেন সুজন (৩২) ও সজীব হোসেন (২৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে…

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে তাদের হাজির হতে সমন জারি ছিলো। কিন্ত এদিন তারা হাজির হননি। এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার…

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সই করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, দ্বাদশ সংসদের সদস্যরা…

তীব্র শীতে বান্দরবানে বাড়ছে রোগীর সংখ্যা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে কয়েকদিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের জনজীবন। এ অবস্থায় বাড়ছে নানা ধরনের রোগব্যাধি।শীতের প্রকোপে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এদিকে শীতের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা। ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিনই গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে, পাশাপাশি নানা ধরনের রোগ…

২২২ কোটি টাকা পাচারের মামলায় স্থায়ী জামিন পেলেন সম্রাট

২২২ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদন দাখিলের পর বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন। এদিকে, মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করা…

রানা প্লাজা ট্রাজেডি: ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

সাভারে ২০১৪ সালে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময় পর্যন্ত ভবনের মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে আদেশে বলা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন…

বাগেরহাটে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

বাগেরহাটের দুই তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. শাকিল সরদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতিতা এক তরুণী (২১) বাদী হয়ে ফকিরহাট থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। অপর আসামি…

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। আজ (১৪ জানুয়ারি ২০২৪) সকাল ১১.০০ ঘটিকায় সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন…

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনাবাহিনী, নৌ ও…

মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক নূর আহম্মেদ (৪০) নিহত হয়েছে। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। নূর আহম্মেদ নেত্রকোণার মদন উপজেলার…