জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানান। শাহরিয়ার পামির জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের…

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটের ‘অ্যাফিলিয়েটস’ বিভাগে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত সব কটি মেডিকেল সেন্টার ঢাকা অঞ্চলের অধীনে তালিকাভুক্ত। প্রতিটি সেন্টার স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত। পাশাপাশি, বেস্টিনেট এসডিএন…

মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ তাদেরকে আর এই দেশে রাজনীতি করতে দেবে না। পলাতক ফ্যাসিস্টের প্রত্যাবর্তন এ দেশে হবে না। পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক ফ্যাসিস্ট অপশক্তি সম্পৃক্ত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে গোষ্ঠীটি অপচেষ্টা চালাচ্ছে। তবে এ দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেবে…

এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে সতর্ক করেছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এ সতর্কবার্তা দেন। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শায়খ সুদাইস বলেন,…

৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে : রিজভী

জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা, গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে বলেও মন্তব্য করেন তিনি।  শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও…

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার, সরবরাহে ঘাটতি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। এছাড়া সরবরাহও কমে গেছে। বেশির ভাগ দোকানে বা ডিপোতে পড়ে আছে খালি সিলিন্ডার।…

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ও চীন একসাথে কাজ করতে চায়…

যুক্তরাষ্ট্রের সিনেটে পালাবদল, নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিক পার্টির হাতে ফিরেছে। রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস ও কানসাসের মতো অঙ্গরাজ্যেও অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে দলটি। এই ফলের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্ষমতার গুরুত্বপূর্ণ তিন কেন্দ্র-প্রেসিডেন্টের কার্যালয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট-এককভাবে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে রিপাবলিকানদের অবস্থান দুর্বল হয়ে পড়ছে। ফলে দলটির ‘ট্রাইফেকটা’ বা তিন কেন্দ্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ…

নিরপেক্ষভাবে ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে : মাহদী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আজ বুধবার (৪ নভেম্বর) রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। মজুরি বোর্ডের…

মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয় হতে যাচ্ছে। জানুয়ারির শুরুতে যে কংগ্রেস অধিবেশন বসতে যাচ্ছে, তা ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল মেয়াদের প্রথম দুই বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। কারণ প্রথম দুই বছর উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল।…