১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। গত ১০ দিনে ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

চিঠিতে বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের সব শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এসব হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো কোনো শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এ ছাড়া কয়েকটি কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।

বিভি/টিটি

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *