ব্রাজিলের হয়ে ৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও জাগালো মারা গেছেন

চলে গেলেন ব্রাজিলের ৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও জাগালো। ২০২২ সালে পেলের মৃত্যুর পর তিনিই ছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপ জেতা দলের একমাত্র সদস্য। ৯২ বছর বয়সে মারা গেলেন ‘দ্যা উলফ’ খ্যাত জাগালো। মারিও জাগালোর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাজিলের ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জাগলো।…