কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সাংবাদিক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ও নেপালের ঊর্ধ্বতন সাংবাদিকদের একটি যৌথ প্রতিনিধি দল। সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ অংশগ্রহণকারী এই প্রতিনিধি দলটি গত বৃহস্পতিবার কাঠমান্ডুর ‘বাংলাদেশ হাউস’-এ গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ১০ সদস্যের এই প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা…

