আরব আমিরাতে নতুন শ্রম আইন: পাঁচ ধরনের নিয়ম লঙ্ঘনে ১ লাখ থেকে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন লঙ্ঘন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় অংকের জরিমানার বিধান রয়েছে। শ্রম আইন না মেনে কোনো কর্মী নিয়োগ করলে ১,০০,০০০ দিরহাম থেকে ১,০০,০০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।

নিচে বিষয়গুলো দেওয়া হলো:

১. মন্ত্রণালয়ের পূর্বানুমতি বা ওয়ার্ক পারমিট (Work Permit) না নিয়ে কোনো কর্মী নিয়োগ দেওয়া।

২. কোনো কর্মীকে নিয়োগ বা রিক্রুট করার পর কাজ না দিয়ে বসিয়ে রাখা।

৩. ওয়ার্ক পারমিট যে উদ্দেশ্যে বা কাজের জন্য ইস্যু করা হয়েছে, তা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা।

৪. কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরও কর্মীদের আইনি স্ট্যাটাস বা কাজের সুযোগ সুসংগঠিত না করে ফেলে রাখা।

৫. শ্রম আইন লঙ্ঘন করে কোনো নাবালক বা অপ্রাপ্তবয়স্ককে কাজে নিয়োগ দেওয়া, অথবা অভিভাবক বা জিম্মাদার কর্তৃক নাবালকের বেআইনি নিয়োগে সম্মতি দেওয়া।

নিউজ ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে Bangla Express Media-এর সাথেই থাকুন।

আইনটি নিজে জানুন এবং প্রিয়জনদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন!

Facebook Comments Box
Share: