রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মমতার সম্প্রীতি র্যালি
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনে কলকাতায় হয়েছে ‘সম্প্রীতি র্যালি’। সোমবার (২২ জানুয়ারি) পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে হয় এই র্যালি। খবর আনন্দবাজার পত্রিকার। এদিন দুপুরে কালীঘাট থেকে শুরু হয় এই সম্প্রীতি যাত্রার। শেষ হয় ধর্মতলা এসে। পথে একাধিক মন্দির, মসজিদ, দরগা ও গির্জায় আলাদা আলাদাভাবে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সম্প্রীতি যাত্রায় অংশ…

