পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগে বিজয়ী ভাষণ দিলেন নওয়াজ শরিফ

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের পর এখনও সব আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত ২২৫টি আসনের বেসরকারি ফল ঘোষিত হয়েছে। প্রাপ্ত ফলে, ৯১টি আসনে জিতে প্রথম অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। যাদের অধিকাংশই ইমরান খান সমর্থিত পিটিআইয়ের প্রার্থী। আর ৬৪ আসনে জয়ী নওয়াজ শরীফের দল…

কারাগার থেকে ভোট দিলেন ইমরান খান

কারাগার থেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের স্ত্রী ভোট দিতে পারেননি। ইমরান খান এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দিরা আদিয়ালা জেল থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন বলে বুধবার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের। তবে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভোটে…

বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রদেশটির পিশিন এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। নির্বাচনের একদিন আগে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে আহত হয়েছেন অর্ধশত মানুষ। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, স্বতন্ত্র প্রার্থী আসফান্দ…

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার বন্ধ করতে এবং সেসব নজরদারী সরঞ্জাম কেনা-বেচার সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, স্পাইওয়্যারের অব্যবহার করে যারা নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মত ঘটনায় জড়িত-…

আবারও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

আবারও লন্ডনে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির রাস্তায় মিছিল করেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানান, কমপক্ষে ২০ হাজার মানুষ এ মিছিলে উপস্থিত ছিল। মিছিলের সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্থিনের পতাকা ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী…

বাংলাদেশ তাদের দুটি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতকে বাংলাদেশ তাদের দুটি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এস জয়শঙ্কর বলেন, ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের যোগাযোগ ব্যবস্থায় এখন নতুন দ্বার খুলে যাচ্ছে। বিশেষ করে উত্তরপূর্বভারতের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। ভারতীয় সংবাদমাধ্যম…

সৌদি আরবে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সুদানের এক নাগরিককে হত্যার দায়ে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রিয়াদে ঐ চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুদানি নাগরিককে হত্যার অভিযোগে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঐ চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে…

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান এবং তাঁর দলের নেতা শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইফার মামলায় তাঁদের এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশির উপস্থিতিতেই বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ রায়…

ফের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত হলেন পুতিন

রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। সোমবার (২৯ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। আগামী ১৫ থেকে ১৭ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ছয় বছর মেয়াদে ফের প্রেসিডেন্ট পদে জয় হওয়ার বিষয়টি একরকম নিশ্চিত বলে জানিয়েছে সংস্থাটি। নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট…

গাজায় গণহত্যা থেকে ইসরায়েলকে বিরত থাকার নির্দেশ আন্তর্জাতিক আদালতের

ফিলিস্তিনের গাজায় গণহত্যা থেকে দখলদার ইসরায়েলকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসেজি)। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন শুক্রবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি মামলার অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু এই আদেশ দেন। তিনি বলেন, আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা…