ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ–২০২৫ খসড়া ‘সিন্ডিকেট তৈরির নীলনকশা’: আটাব
ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ–২০২৫ এর খসড়া আইনকে ‘সিন্ডিকেট তৈরির নীলনকশা’ হিসেবে আখ্যায়িত করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) একাংশ। শনিবার (১৫ নভেম্বর) পল্টনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ অভিযোগ তোলেন। তারা বলেন, এই আইন বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নেতারা জানান, প্রতি বছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে…

