সারা দেশে ভূমিকম্পে নিহত ৬
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়। পুরান ঢাকায় আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারীরা নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা…

