বিশ্বব্যাংকের সালিশি আদালতে গেলেন এস আলম পরিবার

এনামুল হক রাশেদী:অবৈধভাবে সম্পদ বাজেয়াপ্তের অভিযোগে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি এস আলম ও তাঁর পরিবার। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত ২৭ অক্টোবর (সোমবার) এস আলম পরিবারের আইনজীবীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)-এ সালিশি আবেদন দাখিল করেছেন। সংবাদমাধ্যমটি বুধবার…

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস): জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার…

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন সুযোগ, আছে ১০ শর্ত

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আগে এ ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের এজেন্সিগুলো বেশি সুবিধা পেত। দুই দেশের আলোচনার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড প্রকাশ করেছে। আজ বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয়…

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান…

তিনদিনই থাকছে ঈদের ছুটি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে তিনদিনই থাকছে ঈদের ছুটি। ৯ এপ্রিল খোলা থাকছে সরকারি সব দপ্তর। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি…

ঈদের ছুটিতে জরুরি সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি পাচ্ছে চাকরিজীবীরা। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে কর্মরতদের ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার (৩১ মার্চ) অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদিত’ নির্দেশনায় বলা হয়,…

স্বাধীনতা দিবসে বঙ্গভবনের সংবর্ধনায় ভুটানের রাজা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এ সময় পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে সই করেন রাজা। বঙ্গভবন সবুজ চত্বরে সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক আসার পর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে রাষ্ট্রপতি, রাজা ও…

হাফেজ মাওলানা আবু ইউসুফ মারা গেছেন

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৩ মার্চ) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। বাংলাদেশ…

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে এসময় আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আমিরাত

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি আমিরাতের এই আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়ন…