প্রবাসীদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বান্দরবান জেলা পুলিশের

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: প্রবাসী সিআইপি ও কমিউনিটি সংগঠকদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বান্দরবান জেলা পুলিশ। ১৯ জানুয়ারি (শুক্রবার ) বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রাজবিলা গ্রামে শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ মানবিক উদ্যোগের পৃষ্ঠেপােষক ডায়মন্ড সিমেন্টের পরিচালক…

কুড়িগ্রামে তিন বছরের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে দিলেন পুলিশ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় বাবা নিজের তিন বছরের সন্তানকে আটকে রেখে তার স্ত্রীর কাছে টাকা দাবি করে এমন একটি ঘটনা কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় অভিযোগ করেন শিশু ভিকটিমের মা। রৌমারী থানার অন্তর্গত নটানপাড়া এলাকার ৩ বছরের শিশু জারি এর পিতা দীর্ঘদীন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় তার স্ত্রীকে বাবার বাসা থেকে টাকা…

৩০ বছরের বয়সে ৩১ মামলা

সুরুজ মিয়ার বয়স ৩০। কিন্তু এ বয়সেই মাদক সাম্রাজ্যের একটি অংশে বেশ নামডাক তার। এরইমধ্যে ৩১ মামলার আসামিও সে। পুলিশের হাতে ধরাও পড়েছে অর্ধশতাধিকবার। কিন্তু ধূর্ত সুরুজকে আটকে রাখা যায়নি। আইনের ফাঁক দিয়ে বার বার জামিন পেয়ে বের হয়ে গেছে সে। বুধবার (১৭ জানুয়ারি) তেজগাঁও থানার কারওয়ানবাজার থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তেজগাঁও থানা…

আড়াই বছর পর জামিনে মুক্ত জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী

মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলার জামিননামা কারাগারে আসার পর তা যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৬ মার্চ…

ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস আলী গ্রেফতার

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকালে ট্রেনটিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস…

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেফতার

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করা হয় তাকে। একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করে র‍্যাবের একটি দল। র‍্যাব জানায়, বাপ্পাদিত্য…

ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে বিদেশী মদ পাচার, আটক ৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে ঝিকরগাছা থানাধীন পারবাজার এলাকা লোকাল বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটক আসামীরা হলেন, ঝিকরগাছার হাড়িয়া দেয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. স্বপন হোসেন সুজন (৩২) ও সজীব হোসেন (২৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে…

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে তাদের হাজির হতে সমন জারি ছিলো। কিন্ত এদিন তারা হাজির হননি। এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার…

২২২ কোটি টাকা পাচারের মামলায় স্থায়ী জামিন পেলেন সম্রাট

২২২ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদন দাখিলের পর বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন। এদিকে, মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করা…

রানা প্লাজা ট্রাজেডি: ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

সাভারে ২০১৪ সালে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময় পর্যন্ত ভবনের মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে আদেশে বলা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন…