চট্টগ্রামে যুবদলের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাকলিয়ায় যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান…

ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা

আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবে বাংলাদেশের আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক। দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার সরকারি সিদ্ধান্তের কারণে এমন কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ অক্টোবর) নয়াদিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে শেখ হাসিনা বলেন, জনতার ওপর গুলি চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে…

খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনাটি একটি সাজানো নাটক ছিলো বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনেও মহিবুল্লাহ’র বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। তদন্ত শেষে এই খতিবের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) টঙ্গী থানা সূত্রে…

চট্টগ্রামের ফয়’স লেকের ত্রাস ‘কিরিচ আজাদ’ গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ফয়’স লেক অঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাজুড়ে ভয় সৃষ্টি করা মো. আজাদ ওরফে ‘কিরিচ আজাদ’ অবশেষে ধরা পড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের সময়…

মৌলভীবাজারে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত ২০

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ২জন। শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে। এঘটনায় হলিমপুর গ্রামের রিপন মিয়ার বাড়িতে থেকে একটি শর্ট গান উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আহতরা হলেন গোরারাই গ্রামের আফজল মিয়া’র ছেলে জমির, তোতা মিয়া’র ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু,…

চট্টগ্রামে র‍্যাবের হাতে ৬ চাঁদাবাজ আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দীর্ঘদিন থেকে অবৈধ চাঁদাবাজদের অনৈতিক দাবীর কাঁছে অসহায় জিম্মি হয়ে ছিল সহজ সরল সিএনজি চালকরা। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতারাতি গজিয়ে উঠা এসব চাঁদাবাজদের হাতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে অনেক যাত্রীকেও। চট্টগ্রাম নগরীর শাহ আমানত নতুন ব্রীজের শহর প্রান্তের সিএনজি স্ট্যান্ডের বিভিন্ন অনিয়ম ও হয়রানীর অনুসন্ধান করতে গিয়ে নিগৃহিত হতে হয়েছে সংবাদ…

পরিবারের সান্নিধ্যে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন

বাসুদেব বিশ্বাস, বান্দরববান: বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫ এপ্রিল(শুক্রবার) সকাল ১১টার দিকে বান্দরবান শহরের মেঘলা এলাকায় অবস্থিত পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে সংবাদ সন্মেলনে একথা বলেন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। খন্দকার আল মঈন…

বান্দরবানে দুইটি ভাল্লুকের বাচ্চা উদ্ধারসহ আটক ১

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে বস্তায় বন্দী অবস্থায় বন্যপ্রাণী দুইটি ভাল্লুকের বাচ্চাকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে বন্যপ্রাণী পাচারকারী মো. আলাউদ্দিন (২৪)কে গ্রেফতার করা হয়। ২ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন। গ্রেফতারকৃত ব্যক্তি আলীকদমে ৩নং ওয়ার্ডের উত্তর পালং…

রাতভর নিখোঁজ, দিনে থানায় পাওয়া গেল ইউপি চেয়ারম্যানকে

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার ও ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের (ডানে) ও গাড়িচালক রাহিম খান এবং সহকারী রমজান আলী রাতভর নিখোঁজের পর বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনের বেলায় থানায় সন্ধান মিললো গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহেরের। নাশকতার একটি মামলায় তাকে রাতেই আটক করে ডিবি পুলিশ। পরে বগুড়ার দুপচাঁচিয়া থানায় তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার…

বাগেরহাটে নগদ টাকাসহ ৮জুয়ারী আটক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮জুয়ারী আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশেরি একটি চৌকস টিম। রবিবার (১৭ মার্চ) রাতে পুলিশের অভিযানিক ওই টিমের নেতৃত্ব দেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান। আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি…