হাওরের বুকে সূর্যমুখী দেখতে পর্যটকদের ভিড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর এখন যেন এক হলদে ফুলের রাজ্য পরিবেষ্টিত।‌ গাছে গাছে হলুদ সূর্যমুখী ফুল দেখে মন জুড়িয়ে যায়। হাওরের বুক চিরে হলদে ফুলের রাজ্যে প্রতিনিয়ত পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখী ফুলের হলুদাভাব দৃশ্য সহজেই মানুষকে কাছে টানে।‌ সারি সারি সূর্যমুখী গাছের ডগায় বড় বড় আকারের ফুল, যেন…

ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে লাঘাটাছড়া উপ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহযোগিতায় জাইকার অর্থায়নে বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(৮ ফেব্রুয়ারী) বেলা আড়াইটায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে লাঘাটাছড়া উপ প্রকল্প সংলগ্ন মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এ উপলক্ষে সভা…

বড়লেখার আরিকা জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় তৃতীয়

তিমির বনিক, নমৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর ক্বেরাত ইভেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে বড়লেখার আরিকা ফাইরুজ। সে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সপ্তম শ্রেণির মেধাবি ছাত্রী এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার দীদার মাসুদ ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক হাসিনা আক্তারের বড় মেয়ে। বাংলাদেশ…

কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ…

পাহাড়ি দূর্গম এলাকায় লেখাপড়ার মানোন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে। বিশেষ করে দূর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ০৮ ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার) দুপুরে বান্দরবান সদর উপজেলার দূর্গম চিম্বুক এলাকায় চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন…

মৌলভীবাজারে “বাংলা ইশারা ভাষা” দিবসে র‌্যালি ও আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলায় পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস। বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি…

ভারতে পাচার হওয়া ২৫ কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর

মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচার হওয়া ২৫ কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর করেছে ভারত পুলিশ। বুধবার (৭ফেব্রুয়ারী) বিকেল ৫টায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন। ফেরত আসা কিশোর কিশোরীকে আইনি সহায়তা দিতে রাইটস যশোর ৯ জন ,স জাস্টিস এন্ড কেয়ার ১১ জন ও…

চুরির নাটক সাজিয়ে মা-মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতা

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ করতেই চুরির নাটক সাজান ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০)। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মুন্সী মেম্বার মো. মেহরাজকে (৪৮) দিয়ে ঘরের সিঁধ কাটিয়ে গরু…

বানিয়াচংয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান ইকবাল হোসেন

শাহ সুমন, বানিয়াচং: অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে আবারো কাজ করতে চান। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খাঁন। সরকারের সিদ্ধান্তে এবার উপজেলা নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় সরকারি দলের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে গুঞ্জন শোনা যায়। তবে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও…

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।…