মৌলভীবাজারে দুর্ধর্ষ ডাকাতি মূল্যবান মালামাল লুট

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে ভোরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা স্বর্ণ, মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত মোস্তফা মিয়া মহালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা…

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ

এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং মানসিক নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পর দ্রুত শাস্তির দাবি উঠেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে করিডোরে অবস্থান নেন। পরে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান তোলেন। বিভাগের সব…

রেল লাইনে মাইক্রোবাস উঠতেই গাড়ি বিকল; সংঘর্ষে আহত-৪

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরার সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের…

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সাম্প্রতিক ঢাকার মোহাম্মদপুরের শাহাজান রোডে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাড়িতে শিশু গৃহকর্মী প্রীতি ওরাং (১৫) এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্দোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়। কবি সুনীল শৈশব সঞ্চালনায় এবং…

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ২

কুড়িগ্রাম জেলা শহরে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম সোয়ান (৪৫) মারা গেছেন। কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরি বিন্দুর বিরুদ্ধে। এঘটনায় রেজভীকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের…

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধ: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আবেদুর রহমান সঙ্গীয়…

‘স্মার্ট বান্দরবান, স্মার্ট ক্রীড়াঙ্গন’ শীর্ষক জার্সি উন্মোচন ও কৃতি কারাতে খেলোয়াড়দের সংবর্ধনা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবান পার্বত্য জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর উদ্যোগে আয়োজিত জার্সি উন্মোচন,কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর…

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী বিশাল ইজতেমা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় কুড়িগ্রামে চরমোনাই মাহফিলের নমুনায় ৩ দিনব্যাপী বিশাল ইজতেমা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত। বৃহস্পতিবার কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব পাড়ে ইজতেমার উদ্বোধন হয়। ইজতেমায় ৮,৯ ও ১০ তারিখ পর্যন্ত পীর সাহেব চরমোনাই সহ দেশবরেণ্য ওলামা মাশায়েখগণ হাদিস কোরানের আলোকে বয়ান পেশ করবেন এবং রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমাটি…

রাজবাড়িতে দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

রাজবাড়ীর পাংশায় শ্বাসরোধ করে রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। ওই গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী। শুক্রবার (৯ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে গৃহবধুর বসত বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার…

বাঁশখালী গন্ডামারার বহিস্কৃত চেয়ারম্যানের বাড়িতে পুলিশি অভিযান

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: দক্ষিন চট্টগ্রামের উপকূলীয় জনপদ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বহিস্কৃত ইউপি চেয়ারম্যান, দেশের সর্ববৃহৎ ১৩২০ মেঃ ওঃ বেসরকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টের আলোচিত সমালোচিত বিএনপি নেতা লেয়াকত আলীর (৫৪) গন্ডামারার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ নিয়ে লেয়াকতেন নিজ এলাকাসহ সারা চট্টগ্রামে…