বান্দরবানে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান:ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের নিজস্ব প্রাঙ্গণে সনাতনী ঐশ্বরিক সংঘের উদ্যোগে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী মায়ের পূজা,…

বিশ্বব্যাংকের সালিশি আদালতে গেলেন এস আলম পরিবার

এনামুল হক রাশেদী:অবৈধভাবে সম্পদ বাজেয়াপ্তের অভিযোগে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি এস আলম ও তাঁর পরিবার। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত ২৭ অক্টোবর (সোমবার) এস আলম পরিবারের আইনজীবীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)-এ সালিশি আবেদন দাখিল করেছেন। সংবাদমাধ্যমটি বুধবার…

শ্রীমঙ্গলে ‘পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে চার দশক পর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী…

নিখোঁজের ছয় বছর পর ফেনীর ছাগলনাইয়ায় উদ্ধার কাস্টমস কর্মকর্তার লাশ

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:ফেনীর ছাগলনাইয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পকেটে থাকা একটি ব্যাংক চেকের সূত্র ধরে উদ্ঘাটিত হয়েছে ছয় বছর আগে হারিয়ে যাওয়া এক কাস্টমস কর্মকর্তার করুণ পরিণতি। শনাক্ত হওয়া মরদেহটি চট্টগ্রাম থেকে ২০১৯ সালে অপহৃত কাস্টমস কর্মকর্তা আব্দুল আহাদ (৪৬)-এর। পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা প্রদান করলেও তাকে…

চট্টগ্রামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপু এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা আশিফুল হক (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আগ্রাবাদে মোস্তফা কামাল টিপুর অফিসে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হককে মারধর করে সাধারণ শিক্ষার্থীরা…

নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা, সময়োপযোগী সমন্বয় এবং শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা,  ২০২৫-এ বিজয়ী দশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় প্রফেসর ইউনূস একথা বলেন। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়…

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস): জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার…

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন।

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।বুধবার (২৯ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ…

চট্টগ্রামে যুবদলের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাকলিয়ায় যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান…