বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপকূলে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্ট এলাকায় সাগর তীরে মরদেহটি দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাগর তীরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সদস্যরা জোয়ারের…

উঠান বৈঠকে নারী জনতার ঢল—শার্শায় পরিবর্তনের অঙ্গীকার জহিরের

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ইসলামপুর মোড়ে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড ইসলামপুরের সাবেক…

রাওয়া বইমেলায় ২০ ভাষায় অনূদিত কোরআন পাওয়া যাচ্ছে

রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাওয়া বইমেলা। মেলায় অন্যান্য প্রকাশনীর সঙ্গে অংশ নিয়েছে আল কোরআন একাডেমি পাবলিকেশনস, যেখানে তাফসির, সিরাত ও ইসলামিক বিষয়ে প্রায় ৩০০টি বই প্রদর্শিত হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—আল কোরআন একাডেমি, লন্ডন প্রকাশিত ২০টি ভিন্ন ভাষায় অনূদিত কোরআন শরিফও পাওয়া যাচ্ছে স্টলটিতে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মেলার…

১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

চলতি বছরের গত ১০ মাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের সময়…

হাটহাজারীতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের মিছিলের চেষ্টা: দুইজন গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন’ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টার সময় মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামের দুই কর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার…

হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা, খৎনা ও ঔষধ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিনামূল্যে চিকিৎসা, খৎনা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ সমাজকল্যাণ পরিষদ, হাটহাজারী উপজেলার মির্জাপুরে শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুচ্ছাফা। সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও খৎনা…

শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদের নাম উল্লেখ করে আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এবং আমার দেশ পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ…

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।” জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচন করব এবং…

হাতির বিলুপ্তি ঠেকাতে লাঠিটিলায় পুরুষ হাতির প্রয়োজন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের জুড়ীতে সিলেট বিভাগের একমাত্র প্রাকৃতিক বন—পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের অন্তর্গত লাঠিটিলা বনে বর্তমানে বেঁচে আছে মাত্র পাঁচটি বন্য মাদী হাতি। বহু বছর ধরে কোনো পুরুষ হাতি না থাকায় এদের প্রজনন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে লাঠিটিলার এই হাতির দল বিলুপ্ত হয়ে যেতে পারে—আর তার সঙ্গে…

প্রতিবন্ধী মনার অদম্য লড়াই: শিক্ষক হওয়ার স্বপ্নে ঝুঁকিতে ভবিষ্যৎ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে আসছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা–বাগানের তরুণী মনা (১৮)। বাঁ হাত, বাঁ পা ও কোমরে শক্তি না থাকায় তিনি দাঁড়াতে পারেন না—হামাগুড়ি দিয়েই চলতে হয় তাকে। ডান হাত ও ডান পায়ের জোরেই জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করেছেন এই দৃঢ়চেতা তরুণী। অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি…