সাতক্ষীরায় এলপিজির খুচরা দাম ১৩৭০ টাকা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম কমালেও সাতক্ষীরায় তা কমেনি। আজ মঙ্গলবার (০২/১১/২০২৫) সাতক্ষীরায় ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম দাঁড়িয়েছে ১৩৭০ টাকা। নতুন মাসের শুরুতে, নভেম্বর ২০২৫ থেকে দেশের ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমানোর ঘোষণা দেয় বিইআরসি। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১২১৫ টাকা…

অতি বিপন্ন চীনা বনরুই নিয়ে আশার আলো

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে অতি বিপন্ন চীনা বনরুই একটি। এর শরীরে বসানো হয়েছে রেডিও ট্রান্সমিটার, যা এটির গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সাহায্য করবে। সম্প্রতি, স্থানীয় গ্রামবাসীরা এক অদ্ভুত প্রাণী দেখে তাকে আক্রমণ করেন, জানত না কী ধরনের প্রাণী এটি। প্রাণীটি আহত হয়ে পড়ে, কিন্তু দ্রুত উদ্ধার না…

বিদেশি ইজারা বাতিল ও চেয়ারম্যান অপসারণের দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বড়পোল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান, আন্দরকিল্লা ও নিউ মার্কেট এলাকায় সমাবেশে পরিণত হয়। মিছিলে শতাধিক শ্রমিক, বন্দর কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা…

মৌলভীবাজার-১ আসনে ভোটারদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ভোটারদের মধ্যে নির্বাচনী উচ্ছ্বাস উত্তেজনা বাড়ছে। আসনের বিভিন্ন অলি-গলিতে ইতোমধ্যেই দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড ও ফেস্টুন শোভা পাচ্ছে এলাকাজুড়ে। জামায়াত ইসলামীর একক প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রতিদিনই সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। মৌলভীবাজার-১ আসনের বড়লেখা…

বান্দরবানে ৪৫ জনকে জেলা প্রশাসকের বিশেষ অনুদানের চেক বিতরণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান:বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শামীম আরা রিনি নিজ হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই…

আলফাডাঙ্গায় অকেজো হয়ে পড়ছে ন্যানো ফিল্টার, বিশুদ্ধ পানির সংকটের আশঙ্কা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দাদের বিশুদ্ধ পানির দীর্ঘদিনের সংকট দূর করতে স্থাপিত ন্যানো ফিল্টার ইউনিটগুলো অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপিত এসব আধুনিক ইউনিট এখন অচল অবস্থার দিকে যাচ্ছে, যা এলাকায় পুনরায় বিশুদ্ধ পানির সংকট তৈরি করতে পারে।…

সাত মাস পর আবারও উৎপাদন শুরু করল সিইউএফএল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর দেশে রাষ্ট্রায়ত্ত অন্যতম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে। গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ছিল, ফলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সমমূল্যের ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউরিয়া…

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সমাবেশ ও মানববন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীরে সাংবাদিক এম. ইদ্রিস আলী ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্ত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় জনগণ, সাংবাদিক সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১:২৫ মিনিটের সময় ইদ্রিস আলী…

বেনাপোলের পথ এখন আরও নিরাপদ—সৃজনশিখা এনেছে জেব্রা ক্রসিং

বেনাপোল প্রতিনিধি: রাতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সৃজনশিখা সংগঠনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ রাস্তা পারাপারের সুবিধার্থে একটি জেব্রা ক্রসিং নির্মাণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সৃজনশিখার প্রধান উপদেষ্টা জনাব মোস্তাফিজ্জোহা সেলিমের নির্দেশনায় এবং সংগঠনের সভাপতি নাজমুল হুসাইন জয়-এর উদ্যোগে ও নেতৃত্বে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সত্যজিৎ দা (সত্য দা), যাকে ছাড়া এই…

বৃষ্টিতে ভিজেও তরুণদের পাশে শার্শার আবুল হাসান জহির: বললেন, আগামী বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম

বেনাপোল প্রতিনিধি: যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, দেশের পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে তরুণ প্রজন্মই। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের হাতে গড়া নতুন এক গণতান্ত্রিক দেশ। শনিবার দুপুরে শার্শার নাভারণ গরুরহাট সংলগ্ন সমবায় মার্কেটের সামনে অনুষ্ঠিত প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।…