শরীয়তপুরে এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এনসিপি নেতা সবুজ তালুকদার অভিযোগ করেছেন, এক ছাত্রলীগ নেতার মোবাইল ফোনে হুমকির পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ…

২০৩০ সালের মধ্যেই চালু হবে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল: চবক চেয়ারম্যান

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল ২০৩০ সালের মধ্যেই অপারেশনে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মুনিরুজ্জামান। তিনি বলেন, নানা জটিলতা পেরিয়ে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)-কে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বছরের জুনে বে টার্মিনালের…

আড়াইহাজারে ধানের শীষে ঐক্যের ডাক: দাদির দোয়া নিয়ে মাঠে নজরুল ইসলাম আজাদ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পরপরই নিজ গ্রামে ছুটে যান নজরুল ইসলাম আজাদ। গভীর রাতে দাদির আশীর্বাদ গ্রহণ করে তিনি বলেন, “এখন আর বিভাজনের সময় নয়, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।” পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে আজাদ আরও বলেন,“জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে নিজেদের…

সাতক্ষীরায় ডায়ালাইসিস সংকট: ১৯টির মধ্যে ১৭টি মেশিন অচল, জীবনের ঝুঁকিতে শতাধিক কিডনি রোগী

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ডায়ালাইসিস সেবা কার্যত বন্ধের পথে। হাসপাতালের ১৯টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ১৭টি অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন কিডনি রোগীরা। নিয়মিত ডায়ালাইসিস না পেয়ে অনেকেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, সাতক্ষীরায় সরকারি পর্যায়ে ডায়ালাইসিসের একমাত্র কেন্দ্র এটি। বেসরকারি…

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে ৪০ কিলোমিটার যানজট

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থক ও কর্মীরা সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির নেতা কাজী সালাহউদ্দিন, যিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। মনোনয়ন ঘোষণার পরপরই ভাটিয়ারি, জলিল টেক্সটাইল গেইট, মাদাম বিবিরহাট, পৌরসদর…

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে পৌর এলাকার চুবড়াস্থ কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে এ অভিযান পরিচালিত হয়। থানার ওসির নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর পৌনে ৫টার দিকে রুফু বেগমের ভাড়া নেওয়া কক্ষ থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন— বর্ষিজোড়ার মৃদুল…

মৌলভীবাজারের চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, যেসব আসনে এখনো প্রার্থী…

শার্শা আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মো. রাসেল ইসলাম: যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালেও একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে…

চট্টগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে হত্যা, পুত্র গ্রেফতার

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে পিতাকে হত্যা করার অভিযোগে পুত্র মোহাম্মদ আনোয়ার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার আদালতে হাজির করলে তিনি পিতার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পিবিআই চট্টগ্রাম মেট্রোর সূত্রে জানা গেছে, খুনের শিকার মীর মজিবুর রহমান…

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপি কমিটিতে হত্যা ও চেক প্রতারণা মামলার আসামী

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামে হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী সৈয়দ মোহাম্মদ ইমরানকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে মামলার বাদী ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। গত ৩১ অক্টোবর, ২০২৫ বিকেলে এনসিপির সদস্যসচিব আখতার…