চট্টগ্রামে তিনদিন ধরে নিখোঁজ এক যুবক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ডেবার পাড়ায় তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন ২৪ বছর বয়সী হাবিবুল্লাহ। তিনি ওই এলাকার শাহজাহান কোম্পানির বাসার ভাড়াটিয়া বিল্লাল মিয়ার ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, হাবিবুল্লাহ গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের…

আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান আজিজুর রহমান দুলালঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…

মামুন-রিটনের নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন সদ্য বিলুপ্ত…

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বান্দরবানেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক…

সাতক্ষীরায় কিশোরী অপহরণের ১০ দিন পার, মুক্তিপণ দাবি দুই লাখ টাকা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ করার পরও তারা কোনো সহায়তা পাননি, বরং অপহরণকারীরা পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী…

সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের পথে; নেতৃত্বে তারেক রহমান

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগে মোট ১৯টি সংসদীয় আসনের জন্য বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি আসনে ৪ থেকে ৮ জন করে নারী–পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাশা জানিয়েছেন। এ নিয়ে কেন্দ্রে চলেছে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ একাধিকবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর…

সমবায়ের সাফল্যের ঢেউ সারাদেশে, কিন্তু বঞ্চিত সিলেট বিভাগ!

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশজুড়ে সমবায়ের উন্নয়নযাত্রা জোরদার হলেও সিলেট বিভাগ যেন রয়ে গেছে সেই অগ্রযাত্রার বাইরে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। রাজধানী থেকে রাজশাহী পর্যন্ত সরকারের নতুন প্রকল্পে গ্রামীণ উন্নয়নের জোয়ার বইছে, অথচ সিলেট এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। দেশের ৮ বিভাগের ৩৭টি জেলার ৫৬টি…

বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপকূলে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্ট এলাকায় সাগর তীরে মরদেহটি দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাগর তীরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সদস্যরা জোয়ারের…

উঠান বৈঠকে নারী জনতার ঢল—শার্শায় পরিবর্তনের অঙ্গীকার জহিরের

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ইসলামপুর মোড়ে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড ইসলামপুরের সাবেক…

হাটহাজারীতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের মিছিলের চেষ্টা: দুইজন গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন’ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টার সময় মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামের দুই কর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার…