অপপ্রচার ও মাদক প্রতিরোধে আলফাডাঙ্গায় সচেতনতামূলক আলোচনা সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) গোপালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ২ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।…

আলফাডাঙ্গায় ইয়াবাসহ আটক ২: মুচলেকায় মুক্তিতে গ্রামবাসীর ক্ষোভ

আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির অভিযোগে দুই যুবক আটক, মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় গ্রামবাসীর ক্ষোভ,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার অভিযোগে স্থানীয় যুবসমাজের হাতে দুই যুবক আটক হওয়ার পর তাদের থানায় সোপর্দ না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটক দুই যুবকের কাছ থেকে…

কনস্টেবলের স্বপ্ন ছূঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারের শীর্ষে বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: প্রত্যন্ত গ্রামের একটি জরাজীর্ণ দোচালা টিনের আধাপাকা ঘর আজ রূপ নিয়েছে আনন্দের জোয়ারে। এক অজপাড়াগাঁয়ের সাধারণ শিক্ষার্থী আজ হয়ে উঠেছেন পুরো দেশের গৌরব। তিনি বাচ্চু রহমান—যিনি সব বাধা-বিপত্তি আর ব্যর্থতাকে ডিঙিয়ে ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এই সন্তানের সাফল্য আজ দেশের…

বান্দরবানে বিনামুল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসার উদ্যোগ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: পার্বত্য অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং গরীব ও অসহায় রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে| বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়| সংবাদ সম্মেলনে…

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ​হামলাকারীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় উত্তেজনা

​আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের পূর্বপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম…

খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত প্রধানমন্ত্রী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ই জুন) মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রোডে অবস্থিত প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান। সাক্ষাৎকালে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।…

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে ভিক্টোরিয়া উচ্চ…

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে একটি চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (Chinese Economic and Industrial Zone) স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শিল্পায়ন ত্বরান্বিত করা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্পাঞ্চল…

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|শনিবার (১৩জুন) সকালে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস| এসময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা…

উত্তর মাদার্শার জনতার মুখোমুখি হলেন এস এম মোদাচ্ছের শাহ

নিজস্ব প্রতিনিধি: মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও ইভটিজিং মুক্ত একটি সচেতন, নিরাপদ ও আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রার্থী এস এম মোদাচ্ছের শাহ্-এর উদ্যোগে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে এই সভার আয়োজন করা হয়। মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য…