ঈদের ছুটি শেষে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের শুরু থেকেই বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।…

