লন্ডন প্রতিনিধি: ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের একটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের সভাপতি কাওসার হোসেন কুরেশির সভাপতিত্বে এবং সেক্রেটারি রায়হান উদ্দিন ও ট্রেজারার মু. আব্দুল আলীর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য ছরওয়ারদি হাসান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক আব্দুল মুমিন জাহেদী ক্যারল, মোহাম্মদ আব্দুল মালিক, রাজু মোহাম্মদ শিবলি এবং বদরুজ্জামান বাবুল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লাইভ নাশীদ পরিবেশনা, যেখানে লন্ডনের ‘মুসাফির নাসিদ গ্রুপ’-এর শিল্পীরা ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি কাওসার হোসেন কুরেশী, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, মাওলানা আখলাকুল আম্বিয়া, আব্দুল আলিম মিলাদ, মো. আব্দুস শাকুর, সেক্রেটারি রায়হান উদ্দিন, সহ-সেক্রেটারি মুজিবুর রহমান, মতছিন আলী, আমিনুল ইসলাম মাহমুদ, নাজমুল হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ মু. আব্দুল আলী, সহকারী কোষাধ্যক্ষ খাইরুল আমিন, সেবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, এম এম নাসির উদ্দিন, ফয়েজ আহমদ, হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, সহকারী প্রচার সম্পাদক শাহান বিন নিজাম, ক্রীড়া সম্পাদক আবু সায়েম মঞ্জুর, সহকারী ক্রীড়া সম্পাদক রায়হান রাজু, অফিস সম্পাদক আব্দুল আজিজ সাজু, সহকারী অফিস সম্পাদক শাহজাহান সিরাজ, সমাজসেবা সম্পাদক আব্দুর রহমান, সহকারী সমাজসেবা সম্পাদক রাজু আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সরওয়ারদি হাসান, সহকারী সাংস্কৃতিক সম্পাদক সায়মন আহমেদ, ইভেন্ট সম্পাদক আলী আহমেদ, সহকারী ইভেন্ট সম্পাদক জাকারিয়া আহমেদ, শিক্ষা সম্পাদক হুমায়ুন কবির রুমেল এবং সহকারী শিক্ষা সম্পাদক আলমগীর আহমেদ।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন, সোহেল আহমেদ বদরুল, খালেদ আহমদ, সাকিবুর রহমান, হাসান আহমেদ, জসিম উদ্দিন, জিল্লুল আল হক, কাউসার আহমদ ও আখতার হোসেন কাউসার। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— আব্দুল মুমিন জাহেদী ক্যারল, রাজু মুহাম্মদ শিবলী, বদরুজ্জামান বাবুল, আব্দুর নুর, আব্দুল মালিক, আমিরুল মুমিন আলমগীর, আব্দুল মতিন ফারুক, রাহেল চৌধুরী, এতোয়ার হোসেন মুজিব, আব্দুর রহমান ও বোরহান উদ্দিন।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, কাওসার হোসেন কুরেশি, রায়হান উদ্দিন, মু. আব্দুল আলী, মুজিবুর রহমান, খাইরুল আমিন, মাওলানা আখলাকুল আম্বিয়া, নাজমুল হোসেন বুলবুল, সেবুল আহমেদ, মহসিন আহমেদ, রুকন উদ্দিন, জামাল উদ্দিন, মো. আব্দুস শুকুর, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম মাহমুদ, আব্দুর রহমান, ফয়েজ আহমেদ, সরওয়ারদি হাসান, এনামুল হক মান্না, আব্দুল আলিম মিলাদ, আবু সায়েম মঞ্জুর, মোহাম্মদ জাকারিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল হান্নান নাসির, সালিম আহমেদ, আদনান মিয়া ও খালেদ আহমেদ। পাশাপাশি ট্রাস্টের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি সাত সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং সংগঠনের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।
