হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, হালান্ডের এমন দানবীয় পারফরম্যান্সে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরবময় ইতিহাস গড়লো নরওয়ে।…

