কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গত (২১ জানুয়ারি) সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজ-২ চেকপোস্ট থেকে ১৮০ পিস ইয়াবা পরিবহনের সময় লালমনিরহাট জেলার জয়হারী গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ লাভলু হোসেন (১৯), শিবরাম গ্রামের মোঃ রাজু মিয়া (৪০) এবং মোঃ রেজাউল করিম রাজু (৩৮) দেরকে হাতেনাতে গ্রেফতার করে এবং…

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস বিক্রেতাকে ১ লক্ষ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা নির্বাহি প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে সিএনজি গ্যাস বিক্রির অপরাধে একজনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে। ২২ জানুয়ারি’২৪ ইং সোমবার দুপুরে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজার এলাকায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট…

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান…

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বেলজিয়ামে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হয়েছে দেশটির রাজধানী ব্রাসেলসে। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। রোববার (২১ জানুয়ারি) ফিলিস্তিনের পতাকা-প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয় বিক্ষোভে। অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। এর পাশাপাশি যুদ্ধবিরতির কার্যকরের আহ্বান জানান আন্দোলনকারীরা। এসময় গাজায় ত্রাণ সরবরাহ…

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করতে হলে অবশ্যই ফিলিস্তিন ইস্যুর সমাধান করতে হবে। উল্লেখ্য, ইসরাইলের নৃশংস হামলায় গাজায় যেভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে তাতে বিশ্বজুড়ে মানুষের মধ্যে, বিশেষ করে…

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী ৯ মার্চ একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির পাশাপাশি দেশের ৯টি…

উঠল নিষেধাজ্ঞা: পর্যটকরা যাচ্ছেন বান্দরবানের পর্যটনকেন্দ্র দেবতাখুমে

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটক ভ্রমণের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে দেবতাখুমে যাওয়ার জন্য গাড়ির স্টেশনগুলোতে ভীড় করছেন পর্যটকেরা। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য আন্দোলন, পাহাড়ে জঙ্গি সংগঠনের আস্তানা এবং পাহাড়ে র‌্যাবের অভিযান…

ফিলিস্তিনকে সবার স্বীকৃতি দিতে হবে: জাতিসংঘের মহাসচিব

ফিলিস্তিনের জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনকে সবার স্বীকৃতি দিতে হবে বলে দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (২১ জানুয়ারি) উগান্ডায় জোটনিরপেক্ষ আন্দোলনের এক সামিটে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। গুতেরেস বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নিতে অস্বীকৃতি করা গ্রহণযোগ্য হতে পারে…

সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে: ড. মঈন খান

উন্নয়নের রোল মডেল নয়, সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে— এমন প্রশ্ন তোলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। ড. মঈন খান বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনাই শেষ কথা। বন্দুকের…

ঝিকরগাছায় পরোয়ানাভুক্ত ১৫ আসামি আটক, মাদক উদ্ধার

যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকা থেকে ১৩জন গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি ও দুইজনকে মাদকসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ মোহব্বত শেখ, আকলিমা বেগম, শাহানাজ পারভীন, মোছাঃ ইরানী খাতুন, রিনা (৩৯), রাশিদা বেগম, মোঃ মশিয়ার রহমান বিশ্বাস,…