কাল শুরু হচ্ছে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম

বাগেরহাট প্রতিনিধিঃ শীতের তীব্রতা বেশি থাকলেও সব ধরণের প্রস্তুতি নিয়েই আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) গোলপাতা সংগ্রহের জন্য বনে রওনা হবেন মোংলার দক্ষিণ চরের বাসিন্দা বাওয়ালি সুলতান হাওলাদার। দীর্ঘ ১৩ বছর ধরেই সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি। বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গোলপাতা আহরণে আগামীকালই বনের অভ্যন্তরে যাবেন বাওয়ালীরা। এ মৌসুম চলবে…

কুড়িগ্রামে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ০৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । ভূরুঙ্গামারী থেকে চুরি যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেল সহ চোরাই কাজে ব্যবহৃত বোল্ডকাটার উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গত ২৬ জানুয়ারি ২০২৪ রাত আনুমানিক ০৩.৪৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী…

রিকশা চালিয়ে স্ত্রীকে অনার্স করিয়ে স্বপ্ন পূরণের অপেক্ষায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রিকশাচালক বিমল শব্দকর। কৃষক পুলীন শব্দকরের দুই ছেলের মধ্যে বিমল দ্বিতীয়। তার বড় ভাইও রিকশাচালক। টাকার অভাবে ২০০৭ সালে এসএসসির ফরম পূরণ করতে পারেননি বিমল। এরপর শুরু তার কর্মজীবন। কুমিল্লায় প্রাণ-আরএফএল কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মজীবনে পদার্পণ হয় তার। ২০১৭ সালে জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও…

পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যা মামলায় থানায় মামলা

পাবনার চাটমোহরের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও আট বছরের শিশু সন্তান রিয়াদ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রাতে লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে আটক করে। তবে পুলিশ এখন পর্যন্ত…

ফরিদপুরে তালাবদ্ধ স্যুটকেস থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফরিদপুরের পৌর বাস টার্মিনালে একটি তালাবদ্ধ স্যুটকেস থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে একটি বৈদ্যুতিক খুঁটির সামনে স্যুটকেসটি পড়ে ছিল। সকালে স্যুটকেসটি লোকজনের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটির তালা ভেঙে একটি…

রোববার সাজার রায় বাতিল চেয়ে আপিল করবেন ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায় বাতিল চেয়ে আপিল করবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সাজা থেকে খালাস পেতে তোলে ধরা হবে ২৫ যুক্তি। রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করবেন তিনি। একইসঙ্গে জামিনও চাইবেন। তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের…

বিচারক ও ভবন সংকট নিরসনে কাজ করছে সরকার: প্রধান বিচারপতি

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সারাদেশের বিচারক সংকট ও বিচারকদের বসার ভবনসহ সকল সংকট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। শীঘ্রই সকল সংকট কেটে যাবে আর বিচার প্রার্থীদের দ্রুত সেবা দিতে সবাই মিলে কাজ করতে হবে। ২৬ জানুয়ারি (শুক্রবার) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৫১ লক্ষ ৫৯ হাজার…

গাজায় গণহত্যা থেকে ইসরায়েলকে বিরত থাকার নির্দেশ আন্তর্জাতিক আদালতের

ফিলিস্তিনের গাজায় গণহত্যা থেকে দখলদার ইসরায়েলকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসেজি)। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন শুক্রবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি মামলার অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু এই আদেশ দেন। তিনি বলেন, আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা…

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করেছেন: কৃষিমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেছেন, সকল মানুষের উন্নয়নে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের খোঁজ-খবর রাখেন। চা-শ্রমিকদের প্রধানমন্ত্রী খুবই ভালবাসেন এবং সম্প্রতি তিনি চা-শ্রমিকের মজুরি বৃদ্ধি করেছেন। শুক্রবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা-বাগানে অসহায় ও শীতার্ত চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের…

সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইউএনও আলী রাজিব

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মাননা পেলেন আলী রাজিব মাহমুদ মিঠুন। গত সোমবার (২২জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের সুবিধবাজারে অবস্থিত পিটিআই হলরুমে তার হাতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালীন এ সম্মাননা অর্জন করেন।…