দেশীয় চোলাই মদসহ আটক-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলর কুলাউড়ায় দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এসআই সুজন তালুকদার, এএসআই নৃপ্রেশ চন্দ্র দেবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগান (গোয়াবাড়ী) গ্রামের দুলাল বাড়াইকের বাড়ি থেকে দুলাল বাড়াইক নামের এক মাদক কারবারিকে…

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ২ পুলিশ ক্লোজ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতাউর রহমান ও এ এস আই আশরাফুল ইসলাম। মঙ্গলবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে তাদের দু’জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা…

কুলাউড়া পৌরসভায় আবাসন সঙ্কট ও পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে নদী খনন চলমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আবাসন সঙ্কট নিরসনের পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ হাতে নেয়া হয়েছে। জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ নির্মাণ ও শহরের মধ্য দিয়ে প্রবাহমান নদী খনন করে নদীর উভয় তীরে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এই রাস্তা নির্মাণের ফলে রাস্তা নির্মাণের ফলে আবাসন ও শহরের যানজট সমস্যা দূর হবে।…

চার ধাপে উপজেলা নির্বাচন, ৪ মে শুরু

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ মে, দ্বিতীয় দফায় ১১ মে, তৃতীয় দফায় ১৮ মে এবং ২৫ মে চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। এরপর এ তথ্য জানান ইসি সচিব…

২০১৮ সালের নির্বাচনের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম। আমি বিশ্বাস করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ১৮ সালের নির্বাচনে তবুও কিছু লোক ভোটকেন্দ্রে গিয়েছিলেন। ভোট দিয়েছিলেন। এবার…

বাংলাদেশের কাছে বোয়িং বিমান বিক্রি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কাছে বোয়িং বিমান বিক্রি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ক্রয় প্রতিযোগিতায় স্বচ্ছতা চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সাথে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান। পিটার হাস বলেছেন বলেন, বিমান বাংলাদেশের অগ্রগতিতে বোয়িং বিমান দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে আগ্রহী…

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বঙ্গভবনে সাক্ষাৎকালে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন,…

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘দেশে জানমাল, ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই। ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পত্তিকে ডেকে এনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।’ সোমবার…

বাংলাদেশ কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না: ওবায়দুল কাদের

ঢাকা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। কারও সাথে যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মিয়ানমার সংকট তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সংকট সমাধানে দু’পক্ষের আলোচনা জরুরি বলেও জানান…

বাংলাদেশকে রফতানি নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে ভারতের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান

রমজানে নিত্যপণ্যের দাম যেন সহনীয় মাত্রা না ছাড়ায়, সেজন্য বাংলাদেশকে রফতানি নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে দুদেশের কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত বাংলাদেশে অবমুক্তি,…