চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা এড.আবুল হাশিম শিক্ষা বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উথলী মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে ১৩২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ও অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ। অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আব্দুল…

দেশের বাহিরে যেতে আদালতের অনুমতি নিতে হবে ড. ইউনূসের

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালের অনুমতি লাগবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. ইউনূসের ছয় মাসের সাজা স্থগিত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গতকাল ৪ ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের…

পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে (পণ্য পরিবহনে) চাঁদাবাজি হলে সংশ্লিষ্ট সবাইকে শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। সচিব সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনশৃঙ্খলা…

চুয়াডাঙ্গায় নিম্নমানের পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধ : চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বাজারে হোটেল, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি…

সিলেট বিভাগে এমপিদের যে কমিটিতে পদায়ন করা হয়েছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মহান জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়েছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) নতুন সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এই কমিটিগুলো গঠন করা হয়। এর মধ্যে ছয়টি মন্ত্রণালয় ভিত্তিক এবং ছয়টি সংসদ ও বিষয়ভিত্তিক কমিটি। এর মধ্যে সিলেট বিভাগের চার এমপির বিভিন্ন কমিটিতে স্থান পেয়েছেন। কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা…

মিয়ানমার সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২

হেলিকপ্টার থেকে মিয়ানমার সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়ার সীমান্তের জলপাইতলী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা ( ৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনুমানিক ৫৫…

দুই মামলায় মামুনুল হকের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ দিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে গত…

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (৪০) দলবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড…

ছাত্রলীগে শতভাগ ভালো মানুষ দাবি করা যায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। সেখানে শতভাগ ভালো মানুষ এমন দাবি করা যায় না। এমন কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছাত্রলীগের কেউ কেউ খারাপ কাজ করে। আওয়ামী লীগ তাদের খারাপ কাজকে প্রশ্রয় দেয় না।…

মৌলভীবাজারে সড়কে ঝড়লো আরেকটি তাজা প্রান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌর এলাকার ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জনি হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকেলে মোটরসাইকেল যোগে জনি শহরের কোর্ট এলাকায় আসার…