পটুয়াখালীর তিনটিতে নৌকা, একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী

লাবিব হাসান, পটুয়াখালী: বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়াই মোটামোটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ভোট গ্রহন। অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল কম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্তিতি ছিল লক্ষ্যনীয়।পটুয়াখালী-১ সদর আসন মহাজোটকে ছেড়ে দেয়ায় ছিলনা নৌকায় ছিলনা নৌকার প্রাথী। পটুয়াখালী-২ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এই আসনে নৌকা প্রতীক ছিল সুবিধাজনক আবস্থানে।…

যশোর-১ আসনে টানা চতুর্থবার জয়ী নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন

মো. রাসেল ইসলাম: যশোর-১ শার্শা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন এক লাখ ছয় হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৭৮ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আক্তারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট। ব্যাপক উৎসবমূখর…

বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার: ওবায়দুল কাদের

নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে বিজয় মিছিল বা আত্মকলহে লিপ্ত না হতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের দলের প্রধান শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকারপ্রধান হয়েও স্বাধীন-নিরপেক্ষ…

ভোট গ্রহণ শেষ, সারাদেশে চলছে গণনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে গণনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভরই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অনিয়মের মধ্য দিয়ে ভোট হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ ছিল ঢাকা-১ আসন নিয়ে। সেখানে লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থক-ভোটাররা নানাভাবে নাজেহাল হয়েছেন। চেষ্টা হয়েছে ব্যাপক জাল ভোটের। এছাড়া নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রামসহ…

পটুয়াখালীর ৪টি আসনে ভোটার উপস্থিতি কম

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালীর ৪টি আসনে চলছে ভোটগ্রহণ। ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি চোখে পড়ার মত। এদিকে পটুয়াখালী-১ আসনের লাঙ্গল মার্কার প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার সকাল সাড়ে নয়টার দিকে তার মরহুম বাবা…

নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেটা চাই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রের ধারা চায় না, দেশের কল্যাণ চায় না। তাই তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সন্ত্রাস করে। আমাদের আরও কাজ আছে, শেষ করতে চাই। ভোট দেয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। সবাই সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে আসবেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু হয়- সেটা চাই। রোববার…

প্রশাসন একপেশে আচরণ করছে বলে অভিযোগ করেন এ যে আজাদ

ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক তার বাহিনী দিয়ে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে ফরিদপুরে একটা ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ)। এ সময় তিনি পুলিশ প্রশাসন একপেশে আচরণ করছে বলেও অভিযোগ করেন। ফরিদপুরের পুলিশ প্রশাসন একপাশে আচরণ করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী…

ফরিদপুর ১: ঈগল সমর্থকের উপর নৌকার সমর্থকদের হামলা, আহত ২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ঈগল সমর্থকদের উপর নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ঈগলের সমর্থক বন্ডপাশা গ্রামের মাহাবুর রহমানের ছেলে, রুপাপাত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মো. মুঞ্জুরুল ইসলাম এবং তার ভাই সুজন মুন্সী মারাত্মক…

মৌলভীবাজারে ভোট কেন্দ্রে আগুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফ্ফার বাবলু ও সহকারী শিক্ষক গোপন চক্রবর্তী…

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাঘার একটি ভোটকেন্দ্রের অফিসকক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। অন্য তিনটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আগুন দেওয়া ভোটকেন্দ্রগুলো…