বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

গত ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল, সোমবার (৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না…

কর্মী গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে রাস্তায় অবস্থান লতিফ সিদ্দিকীর

টাঙ্গাইলের কালিহাতী থানার সামনে রাস্তায় বসে কর্মী গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন সেখানকার নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি থানার সামনে গিয়ে বসে পড়েন। পুলিশ জানিয়েছে, সোমবার (৮ জানুয়ারি) পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদারের কয়েকজন কর্মীর সাথে মারামারি হয় লতিফ সিদ্দিকীর কর্মীর। পরে রাতেই থানায় অভিযোগ করলে নবনির্বাচিত এমপি’র কয়েকজন কর্মীকে…

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছে : নুর

গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীনদের দেওয়া পরিসংখ্যানই বলে দেয় সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নুর বলেন, ‘সিইসি বেলা ৩টার সময় একবার বললেন ২৮ শতাংশের মতো ভোট পড়েছে। এর এক ঘণ্টা পর বললেন, ৪০ শতাংশ। প্রকৃত অর্থে ১০…

নির্বাচন প্রত্যাখ্যান করে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতিতে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক…

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন ও রাশিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে চীন ও রাশিয়া। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দেশের পক্ষে অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত…

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ডিবি প্রধান হারুন

টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের পদ অলংকৃত করা এখন শুধু সময়ের অপেক্ষা। এমন আনন্দক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (৮ জানুয়ারি) হারুন অর রশীদ নিজের ফেসবুকে পেজে ফুল দেয়া একটি ছবি পোস্ট করেন। শেখ হাসিনাকে অভিনন্দন জানাল যেসব দেশ সেখানে…

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির সম্পাদক ওবায়দুল কাদের। ওই সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ‘টানা চতুর্থবার ও…

প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলেন না মাহি বি চৌধুরী, হেরেছেন ৭৮ হাজার ভোটে

দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে ভরাডুবি ঘটেছে মহাজোটের শরিক বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরীর। একাদশ সংসদের এই সংসদ সদস্য প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে নৌকার বিরুদ্ধে হেরে গেছেন। মুন্সীগঞ্জ-১ আসনে থেকে বিজয়ী হয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। এই আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৯৫৮৬০…

বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পর নতুন করে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) লিফলেট বিতরণ…

শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন

নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়েছে। সরকারপ্রধান হিসেবে প্রথম মোদিই শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন। আজ সোমবার সকালে ঢাকায় গণভবনে বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে প্রণয় ভার্মা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ও অভিনন্দন বার্তা পৌছে দেন। ঢাকার ভারতীয়…