দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু, শনাক্ত ৫৭ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জন। তাদের মধ্যে ৫৩ জনই ঢাকার। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় পাঁচজনের মৃত্যু হলো। মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা…

