ইজতেমার মাঠে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
ব্যাপক উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। এদিন দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। ইজতেমার ময়দানের মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার…

