ছোট্ট আশ্রয়ে বড় আনন্দ—অনাথ শিশুদের মুখে হাসি ফুটাল চট্টগ্রাম ডিসি’র ঈদের সালামি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ পবিত্র ঈদুল ফিতরের দিনে ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। নগরীর রউফাবাদ এলাকার সরকারি ছোটমনি নিবাসে গিয়ে অনাথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি। শনিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসক আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে একেবারে স্বাভাবিক মানুষ হিসেবে শিশুদের মাঝে মিশে যান। সঙ্গে ছিল নতুন…

৫০ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়

৫০ বছর ইমামতি করার পর ফুলসজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মসজিদের প্রিয় ইমাম ক্বারি আব্দুর রহিম মুন্সীকে। বিদায়বেলায় মসজিদের ইমামের হাতে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা তুলে দেয় স্থানীয়রা। এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছে এলাকাবাসী। শনিবার (২১ মার্চ) দীর্ঘ ৫০ বছরের ইমামতি জীবনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামে ব্যতিক্রমী…

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ আগমন অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও পরিশোধিত জ্বালানি বহনকারী মোট ২২টি জাহাজ বন্দরে ভিড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক নৌপথে…

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ: ১২ প্রাণহানি, ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: কুমিল্লার পদুয়ায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। আজ রবিবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ…

ঈদের আনন্দ হলো শেষ বিদায়: আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিষাদের ছায়ায় ঢাকা পড়েছে ঈদের খুশি। শখের মোটরসাইকেল ভ্রমণে গিয়ে প্রাণ হারিয়েছে জিহাদ শেখ (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। শনিবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে স্থানীয় শিয়ালদী…

আলফাডাঙ্গায় প্রবাসী পরিবারের ঈদ উপহার ও মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে একটি প্রবাসী পরিবার। আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান আহমেদের উদ্যোগে উপজেলার প্রায় তিনশ’ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। একই সাথে স্থানীয় পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় জাকাতের তহবিল থেকে নগদ…

চট্টগ্রামে জাল দলিলে নামজারি: এসিল্যান্ডসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের হাটহাজারীতে জাল দলিল তৈরি করে পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে সাবেক সহকারী কমিশনার (ভূমি)সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সাখাওয়াত হোসেনের আদালতে গিয়াস উদ্দীন খাঁন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে…

পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

সোলায়মান হাসান: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলার নির্ধারিত স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বাজারমূল্যের তুলনায় কম দামে মানসম্মত দুধ ও ডিম সরবরাহ করা হয়। রমজানে প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ…

৪ পদে বিএনপি, ৬ পদে জামায়াত ও আ.লীগ ৭ পদে জয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি, সাধারণ সম্পাদকসহ ৬ পদে জামায়াতে ইসলামী ও ৭ পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। শনিবার দিবাগত রাত (১ মার্চ) ৩টার দিকে জেলা সমিতি ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহমদ কবির। সভাপতি…

মৌলভীবাজারে সবুজের সমারোহে হলুদের ঝলকানি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সবুজের বিস্তীর্ণ মাঠের মাঝে হলুদের ঝলকানি। দূর থেকে মনে হয় যেন সূর্যের টুকরো নেমে এসেছে জমিনে। কাছাকাছি গেলে দেখা যায়, সারি সারি সূর্যমুখী ফুল মুখ তুলে আছে আকাশের দিকে। বাতাসে দোল খাচ্ছে, আর সূর্যের পথ অনুসরণ করে ঘুরছে তাদের মুখ। মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এখন এমনই দৃশ্য। জেলা সদর,বড়লেখা,জুড়ী ও শ্রীমঙ্গল উপজেলার…